সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বিমা খাতে অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী নারী উদ্যোক্তাদের নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল থেকে আগের অবস্থায় ফিরবে : আশাবাদী প্রধানমন্ত্রী সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : ভোট শুরু ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি

সচিবালয় মেট্রোরেল স্টেশনে ঝুলন্ত তার, ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার সচিবালয় মেট্রোরেল স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর ঝুলে থাকা একটি তারের কারণে ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকাল ৭টা ১০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ওসিএস ক্যাবলের ওপর একটি অচেনা তার ঝুলে থাকতে দেখা যায়। বিদ্যুতায়িত লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ওই রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঝুলে থাকা তারটি অপসারণে কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মীরা। প্রায় ২০ মিনিটের চেষ্টায় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে তারটি সরিয়ে ফেলা হয়।

এরপর সকাল ৭টা ৩০ মিনিট থেকে সচিবালয় স্টেশন হয়ে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়। বর্তমানে নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল করছে।