রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক টিকিট কেটেও ক্যারিবিয়ান বিমানে ওঠা হলো না সাইমের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় আজ রাত ৮টায় শেষ হচ্ছে, ফল ১৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ ২৪০ যাত্রী নিয়ে জরুরী মানবিক সাহায্যের আবেদন : বাঁচতে চান আব্দুল বারেক কোকোর নামে সারা দেশে আয়োজন করা হবে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ইয়েমেনের হুথিদের মিসাইল ও ড্রোন হামলা পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় সর্বোচ্চ ৫৮ কন্টেইনার বা ৮২ টিইইউস হ্যান্ডলিংয়ের রেকর্ড কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদকে জড়িত ১৯ জন গ্রেপ্তার দেশের প্রয়োজনে ছাত্রসমাজকে কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় : স্থানীয় সরকারমন্ত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : ইরানের প্রেসিডেন্ট অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য ব্রাজিলের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে এশিয়া সফরে আসবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে হতাশার বিদায়ের পর নতুন করে শুরুর যাত্রায় কার্লো আনচেলত্তি স্কোয়াডে চমক রেখেছেন। তবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন তিনটি প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করলেন তিনি।

গতকাল (মঙ্গলবার) রাতে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। যেখানে রাফায়েল রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়রদের পাশাপাশি চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারা এস্তেভাও ও ওয়েসলিকে ফিরিয়েছে সেলেসাওরা। তবে গোলবারের দায়িত্বে অভিজ্ঞ কেউ নেই।

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক : হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও
ডিফেন্ডার : আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিয়োস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ওয়েসলি
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো
ফরোয়ার্ড : এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র

এর আগে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ফেডারেশনের ওয়েবসাইটে বলেছিলেন, এটি বিভিন্ন খেলোয়াড়কে পরখ করে দেখার একটি সুযোগ। তিনি বলেন, ‘এই তিনটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আমরা জাতীয় দলকে আসন্ন লক্ষ্যের (২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ) দিকে এগিয়ে নেওয়ার জন্য একটি নতুন অধ্যায় শুরু করব। জাতীয় দলে নতুন খেলোয়াড়দের, বিশেষ করে তরুণদের সুযোগ করে দিতে আমরা তিনটি প্রীতি ম্যাচকে কাজে লাগাব, যাতে তারা আগামী দিনগুলোতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।’

ব্রাজিল প্রীতি ম্যাচের শুরুটা করবে অস্ট্রেলিয়ায়, কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম এবং ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে তারা ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি ম্যাচ খেলবে। এরপর তারা ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে মুখোমুখি হবে ভারত জাতীয় দলের। এর আগে ব্রাজিল ও অস্ট্রেলিয়া ২০১৭ সালের জুনে মেলবোর্নে শেষবার মুখোমুখি হয়েছিল। যেখানে সেলেসাওরা জিতেছিল ৪-০ গোলে। অন্যদিকে, ভারতের বিপক্ষে প্রথমবার মোকাবিলা করতে যাচ্ছে ব্রাজিল। দেশটিতে সর্বোচ্চ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বেশ বড় সংখ্যক ভক্ত রয়েছে। এর আগে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে কিংবদন্তি পেলে কলকাতার ইডেন গার্ডেনসে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন।