মনোহরগঞ্জ, (কুমিল্লা) প্রতিনিধিঃ আব্দুল বারেক ভাই (গ্রাম: ঝলম, থানা: মনোহরগঞ্জ, জেলা: কুমিল্লা) কঠিন বিপদের সম্মুখীন। তাঁর দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো (Damaged) হয়ে গেছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে বাঁচাতে এবং সুস্থ ধারায় ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপন/ডায়ালিসিস প্রয়োজন। এই চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন, যা তাঁর পরিবারের পক্ষে বহন করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে।
একজন অসুস্থ মানুষের জীবন বাঁচাতে এবং একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আপনাদের একটুখানি সহানুভূতি ও আর্থিক সাহায্য অত্যন্ত প্রয়োজন। আপনাদের সামান্য অনুদান বা সহযোগিতায় ফিরে পেতে পারে একটি অমূল্য জীবন।

আর্থিক সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ (Personal): 01935092965