রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
টিকিট কেটেও ক্যারিবিয়ান বিমানে ওঠা হলো না সাইমের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় আজ রাত ৮টায় শেষ হচ্ছে, ফল ১৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ ২৪০ যাত্রী নিয়ে জরুরী মানবিক সাহায্যের আবেদন : বাঁচতে চান আব্দুল বারেক কোকোর নামে সারা দেশে আয়োজন করা হবে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ইয়েমেনের হুথিদের মিসাইল ও ড্রোন হামলা পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় সর্বোচ্চ ৫৮ কন্টেইনার বা ৮২ টিইইউস হ্যান্ডলিংয়ের রেকর্ড কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদকে জড়িত ১৯ জন গ্রেপ্তার দেশের প্রয়োজনে ছাত্রসমাজকে কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় : স্থানীয় সরকারমন্ত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : ইরানের প্রেসিডেন্ট অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ অপতথ্য ঠেকাতে শক্তিশালী ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের : প্রতিমন্ত্রী হুথিদের অভিযানের সময় সৌদি সমর্থিত ইয়েমেনি কমান্ডাররা পালিয়ে গেছেন ‘পঞ্চগড়ে সোলার প্রকল্পে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব’ : পানিসম্পদ প্রতিমন্ত্রী

টিকিট কেটেও ক্যারিবিয়ান বিমানে ওঠা হলো না সাইমের

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের আরেকটি অসহায় আত্মসমর্পণ দেখতে পাচ্ছিল পুরো বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকা কিংসমেনও সেই কাতারে ছিল। তিন দিনেই হারের শঙ্কায় থাকা পাকিস্তান সব হিসাব নিকাশ পাল্টে দিলো রাজাউল্লাহর ব্যাটে। জ্যামাইকারও মাথায় পড়ল হাত!

শেষ টেস্ট তিন দিনেই শেষ হবে ধরে নিয়ে জ্যামাইকা পাকিস্তানি খেলোয়াড় সাইম আইয়ুবের জন্য প্লেনের টিকিট কেটে রেখেছিল। তৃতীয় দিনের খেলা শেষে রাতেই বিমান ধরার কথা ছিল এই অলরাউন্ডারের। কিন্তু রাজাউল্লাহর রেকর্ড ৯ ছক্কায় সাজানো পঞ্চাশ ছাড়ানো ইনিংসে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাকিস্তান।

বিস্ময়করভাবে ম্যাচটি চতুর্থ দিনে গড়ায়। তাতে করে সাইমের প্লেনের টিকিটও বাতিল হয়। তার বার্বাডোজে ফেরা পিছিয়ে যায় একদিন। ক্রিকইনফো জানিয়েছে, তৃতীয় দিনে খেলা শেষ হলে ওই দিনই সাইমকে ফেরানোর ব্যাপারে পিসিবির অনুমতি নিয়ে রেখেছিল জ্যামাইকা। কিন্তু খেলা শেষ হয়েছে চতুর্থ দিনে।

জ্যামাইকার সঙ্গে দারুণ মৌসুম কাটছে সাইমের। কিন্তু দ্বিতীয় টেস্টে হারের পর সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানোর পর অপ্রত্যাশিতভাবে জাতীয় দলে তার ডাক পড়ে। ক্যারিবিয়ান থেকে সরে সরাসরি যুক্তরাজ্যে পা রাখেন তিনি। কিন্তু সাদা জার্সিতে ব্যাট বা বল হাতে তেমন ছাপ রাখতে পারেননি। দুই ইনিংসেই ডাক মারেন এবং নিতে পারেননি কোনো উইকেট।