মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
মনোহরগঞ্জ ইউএনও’র সঙ্গে উন্নয়ন ফোরামের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দেশের নগর স্বাস্থ্যসেবাকে নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী সৌদি আরবে হুথিদের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসির ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নির্বাচন কমিশনের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম সব শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা কার্যক্রম চালু রাখতে সোলার প্যানেল বসানো হবে : শিক্ষা সচিব জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড নয় মাসে ‘আমরা টেকনোলজিস’-এর লোকসান বেড়েছে প্রায় ৯০ শতাংশ। এক সিরিজের ১৪ পুরস্কার এবং আরো যেসব রেকর্ড হলো বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার স্পিকারদের বৈঠক রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শহীদ সেনাসদস্যের পরিবারের সদস্যরা সৌদি আরবের ৩ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, ১৩ বেসামরিক আহত মনোহরগঞ্জের ১১টি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বিল সাবমিট করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ওই দিন বিকেল ৩টার মধ্যে অনলাইনে বিল সাবমিট করার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

রোববার (১৩ সেপ্টেম্বর) অধিদপ্তরের এমপিও শাখা থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, সেপ্টেম্বর ২০২৬ মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে ‘বিল সাবমিট’ অপশন চালু করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানকে ‘টেমিস’ সফটওয়্যারে লগইন করে আগের নিয়মে ‘মান্থলি স্যালারি সাবমিশন’ অপশনে গিয়ে সেপ্টেম্বর মাসের বিল সাবমিট করতে হবে।

কোনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর চাকরির অবস্থায় পরিবর্তন হয়ে থাকলে সেটিও অনলাইনে হালনাগাদ করতে হবে। কারও মৃত্যু, পদত্যাগ বা অবসর হয়ে থাকলে ‘নন-গভর্নমেন্ট এমপ্লয়ি ইএফটি এমপ্লয়ি স্ট্যাটাস চেঞ্জ (আইবাস++ ভ্যালিডেটেড)’ অপশনে গিয়ে তথ্য এন্ট্রি করতে বলা হয়েছে।

এ ছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি অনুযায়ী কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা পুরো বেতন কাটা বা বন্ধ করার প্রয়োজন হলে বিল সাবমিটের সময় সেটিও উল্লেখ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে নোটিশে বলা হয়, ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা পাঠাতে সমস্যা হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।