সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আগামীকাল ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় কুমিল্লায় এক মাসে খুন, চুরি ও মাদক অপরাধে ৫৮৫ মামলা এশিয়ান গেমসের আগে অনুশীলনে শান্তদের জন্য ‘ড্রপ ইন উইকেট’ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মী গ্রেপ্তার তারা দেশের মানুষের সাথে বার বার প্রতারণা করেছে : রুহুল কবির রিজভী নাঙ্গলকোটে সোনালী লাইফের গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল, দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমস কাভার করতে আজ জাপান সময় দুপুরে টোকিওতে আগমন। টোকিও থেকে নারী ফুটবলের ভেন্যু ওসাকার দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। তাই স্টেডিয়ামে গিয়ে বিকেলে উত্তর কোরিয়ার বিপক্ষে ঋতুপর্ণাদের ম্যাচ কাভার করা সম্ভব হয়নি।

জাপানের রাজধানী থেকে ক্লান্ত শরীরে খেলা পর্যবেক্ষণ করে মনও বিষন্ন হয়েছে। প্রথমার্ধে উত্তর কোরিয়া ৭-০ গোলে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে ছিল। ম্যাচটি শেষ হয়েছে ১০-০ গোল ব্যবধানে। যে কোরিয়া মাস পাঁচেক আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের বিপক্ষে লড়াই করে জিতেছে। সেই উত্তর কোরিয়া এবার নাস্তানাবুদ করেছে বাংলাদেশকে। যা বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসের অন্যতম বড় পরাজয়।

বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার তার কৌশল নিয়ে বরাবরই প্রশ্নবিদ্ধ। আজ একাদশে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপণাকে নামাননি। কোরিয়ার মতো দলের সঙ্গে এমন একাদশ বড়ই সমালোচনার। যদিও বাটলারের একগুয়ে চলমান রয়েছে অনেক দিন থেকেই।

বাফুফে এশিয়ান গেমসের প্রস্ততির জন্য চীনে দুই সপ্তাহ অনুশীলন করিয়েছে। এরপর উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এশিয়া কাপে খেলা বাংলাদেশের এমন পারফরম্যান্স ও দীর্ঘদিনের অনুশীলন সব কিছুই আজ উড়ে গেছে।

টোকিও জাপানের রাজধানী। ২০২১ সালে অলিম্পিক এখানে অনুষ্ঠিত হয়েছিল। এবার এশিয়ান গেমস মূলত নাগোয়ায়৷ টোকিওতে শুধু সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হবে। এরপরও গেমস উপলক্ষ্যে টোকিওতে তেমন কোনো উন্মাদনা কিংবা সাজ চোখে পড়েনি।