মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের চিঠি মানবিক আবেদন জানিয়ে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ মনোহরগঞ্জ ইউএনও’র সঙ্গে উন্নয়ন ফোরামের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দেশের নগর স্বাস্থ্যসেবাকে নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী সৌদি আরবে হুথিদের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসির ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নির্বাচন কমিশনের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম সব শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা কার্যক্রম চালু রাখতে সোলার প্যানেল বসানো হবে : শিক্ষা সচিব জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড নয় মাসে ‘আমরা টেকনোলজিস’-এর লোকসান বেড়েছে প্রায় ৯০ শতাংশ। এক সিরিজের ১৪ পুরস্কার এবং আরো যেসব রেকর্ড হলো বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার স্পিকারদের বৈঠক রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শহীদ সেনাসদস্যের পরিবারের সদস্যরা

ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের চিঠি মানবিক আবেদন জানিয়ে

স্পোর্টস ডেস্কঃ দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে কারাবন্দী জীবন কাটাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি কারাগারে তার দুর্বিষহ জীবনের কথা জানা গেছে। তার চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করছে না পাকিস্তান সরকার, এমন অভিযোগও এসেছে। এরই প্রেক্ষিতে সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার ইমরানকে নিয়ে মানবিক আবেদন করেছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক ক্রিকেটার।

কারাবন্দী ইমরানকে নিয়ে মানবিক উদ্বেগ প্রকাশ করতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মন্ত্রীকে পাঠানো চিঠিতে অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহর সই ছিল। তারা স্পষ্ট করে জানিয়েছেন, ‘কূটনীতিক কিংবা রাজনীতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, সাবেক অধিনায়ক হিসেবে’ তারা চিঠিটি লিখছেন, যারা ‘মুখ খুলতে বাধ্য হচ্ছেন’।

চিঠিতে আরও বলা হয়েছে, দল পরিষ্কার করে জানাতে চায়, মিস্টার খানের বিরুদ্ধে আইনি বা রাজনৈতিক ব্যাপারে কোনো অবস্থান নিচ্ছে না। এটাকে পাকিস্তানের বিষয় হিসেবে বর্ণনা করেছে তারা। রাজনৈতিক ব্যাপার হলেও আটক অবস্থায় যে কোনো ব্যক্তির চিকিৎসা পাওয়া মৌলিক মানবিকতার বিষয়। আর ইমরান সেই অধিকার থেকে বঞ্চিত বলেই উদ্বেগ প্রকাশ করেছে তারা।

দুর্নীতির দায়ে ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দি আছেন ইমরান। ৭৩ বছর বয়সী সাবেক অধিনায়ককে সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ইসলামাবাদে নেওয়া হয়। পরে আবার তাকে কারাগারে পাঠানো হয়। তার দুই ছেলে সুলাইমান ও কাসিম বাবার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, ইমরানকে মেরে ফেলার চেষ্টা চালানো হচ্ছে।

এর আগে সাবেক ২১ অধিনায়ক ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি লেখেন। এই দাবি জানানো সাবেক অধিনায়কদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ান লিজেন্ড গ্রেগ চ্যাপেলও।

ইমরানের চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে চ্যাপেলের বক্তব্যের একটি ছোট ভিডিও ক্লিপের উদাহরণ টেনে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক কামিন্স এক্স-এ লিখেছিলেন, ‘জিসি (গ্রেগ চ্যাপেল) ও অন্য আরও সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের প্রতি আমি আমার সমর্থন জানাচ্ছি। আমি আশা করি আদালত তার সুচিকিৎসায় সহযোগিতা করবে এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ অব্যাহত থাকবে। আমি আশা করব ইমরান খানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে, যেমনটা অন্য সবার প্রাপ্য।’

চিঠিতে স্বাক্ষর করা ২১ সাবেক অধিনায়করা হলেন মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট।

তাদের পর জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মঈন খানের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও এই ব্যাপারে সরব হন।