মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
ঝলম দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলামের পক্ষে উঠান বৈঠক ঢাকায় যানজট নিরসনে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি : স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের চিঠি মানবিক আবেদন জানিয়ে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ মনোহরগঞ্জ ইউএনও’র সঙ্গে উন্নয়ন ফোরামের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দেশের নগর স্বাস্থ্যসেবাকে নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী সৌদি আরবে হুথিদের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসির ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নির্বাচন কমিশনের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম সব শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা কার্যক্রম চালু রাখতে সোলার প্যানেল বসানো হবে : শিক্ষা সচিব জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড নয় মাসে ‘আমরা টেকনোলজিস’-এর লোকসান বেড়েছে প্রায় ৯০ শতাংশ। এক সিরিজের ১৪ পুরস্কার এবং আরো যেসব রেকর্ড হলো বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

ঝলম দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলামের পক্ষে উঠান বৈঠক

স্টাপ রিপোর্টার, (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফখরুল ইসলাম জসীম পক্ষে এক উঠান বৈঠক বচইহড় বাজারে ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও উঠান বৈঠক সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ সলিম উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ ফখরুল ইসলাম জসীম।

আরো বক্তব্য রাখেন ভাটগাঁও বচইড় ওয়ার্ডের সভাপতি মোঃ মন্তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, সহসভাপতি মন্জুর আহমেদ, মিন্টু, সাইফুলসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্য ফখরুল ইসলাম জসীম বলেন-আমি আপনাদের সন্তান, ঝলম দক্ষিণ ইউনিয়ন থেকে আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি, আপনারা আমাকে দোয়া করবেন, আজ আমার গ্রাম বচইড় থেকে আপনাদের দোয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছি। কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি মহোদয় যদি আমাকে ঝলম দক্ষিণ ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দলীয় মনোনয়ন প্রদান করেন তাহলে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হবো।

তিনি উপস্থিত মা বোনদেরকে উদ্দেশ্য করে বলেন আমার ডাকে আপনারা উপস্থিত হওয়ায় আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাকে দোয়া করবেন। আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে ও থাকবো।