মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার স্পিকারদের বৈঠক রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শহীদ সেনাসদস্যের পরিবারের সদস্যরা সৌদি আরবের ৩ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, ১৩ বেসামরিক আহত মনোহরগঞ্জের ১১টি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশ গঠন প্রক্রিয়া চলছে: গণপূর্তমন্ত্রী বিমা খাতে অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী নারী উদ্যোক্তাদের নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল থেকে আগের অবস্থায় ফিরবে : আশাবাদী প্রধানমন্ত্রী সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : ভোট শুরু ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট গেল জুনে চাকরি ছেড়েছিলেন। পরে জিম্বাবুয়ে সিরিজ এবং সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে টেইটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন তালহা জুবায়ের।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়া সিরিজ শেষে দায়িত্ব শেষ হবে তালহার। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দায়িত্বভার দীর্ঘ হচ্ছে এই পেস বোলিং কোচের। আগামী মাসে অনুষ্ঠিতব্য আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও থাকছেন তালহা। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও থাকবেন এই কোচ।

সবমিলিয়ে চলতি বছরও জাতীয় দলের সঙ্গে থাকবেন তালহা। নতুন করে এবার জানা গেল আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে থাকবেন তালহা। অন্যদিকে, ফিল্ডিং কোচ হিসেবে আশিক মজুমদারই আপাতত থাকছেন দায়িত্বে। তবে কতদিন চুক্তি সেটা অবশ্য জানা যায়নি।

এ ছাড়া মোহাম্মদ আশারফুলকে নিয়ে গুঞ্জন উঠেছিল তিনি জাতীয় দলের সঙ্গে থাকবেন কি না। জিম্বাবুয়েতে টেস্ট ম্যাচ হারের পর বেশি আলোচনাতে ছিল বিষয়টি নিয়ে। তবে জল্পনাকল্পনা উড়িয়ে আশরাফুলই থাকছেন ব্যাটিং কোচের দায়িত্বে। তবে বিসিবি একজন সহকারী কোচ নিয়োগ দিতে চায় বলে জানা গেছে, যদিও এখনো কোনো চূড়ান্ত কিছু জানা যায়নি।