বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী মক্কা নগরীর দক্ষিণে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা, সৌদির হুঁশিয়ারি সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ কুমিল্লায় অটোরিকশার জন্য দুই চালককে হত্যা, ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি ঝলম দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলামের পক্ষে উঠান বৈঠক ঢাকায় যানজট নিরসনে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি : স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের চিঠি মানবিক আবেদন জানিয়ে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ মনোহরগঞ্জ ইউএনও’র সঙ্গে উন্নয়ন ফোরামের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দেশের নগর স্বাস্থ্যসেবাকে নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী সৌদি আরবে হুথিদের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসির ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা কার্যক্রম চালু রাখতে সোলার প্যানেল বসানো হবে : শিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে আধুনিক শিক্ষা কার্যক্রম চালু রাখতে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। তিনি বলেছেন, বিদ্যুতের ওঠানামা ও সরবরাহের সমস্যার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাব কার্যকরভাবে চালানো যাচ্ছে না। তাই প্রথমে সোলার প্যানেল, এরপর মাল্টিমিডিয়া ক্লাস ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার কর্মসূচি নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল খালেক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় তার ম্যান্ডেট অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং কলেজগুলোর সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে।

তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আগে যে অনিয়ম ছিল, সেগুলো থেকে বের হয়ে নতুন কর্মসূচি, নতুন কারিকুলাম ও নতুন পদ্ধতি প্রবর্তনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ও সে অনুযায়ী কাজ করছে। শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা ও সহপাঠ কার্যক্রম, খেলাধুলা, গানবাজনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা করতে হবে। এসব বিষয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারেও রয়েছে। এ কাজে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আধুনিক শিক্ষার সহায়ক উপকরণ সরবরাহের কথা জানিয়ে আবদুল খালেক বলেন, বর্তমান সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক শিক্ষার জন্য যেসব সহায়ক জিনিস প্রয়োজন, সেগুলো সরবরাহ করা হবে। বিশেষ করে মাল্টিমিডিয়া ক্লাসসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে, যাতে শিক্ষার্থীদের আধুনিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া যায়।

বিদ্যুৎ সরবরাহের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু বিদ্যুতের ওঠানামা থাকায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল থাকা দরকার। এর মাধ্যমে বিদ্যুতের ব্যাকআপ দেওয়া সম্ভব হবে এবং মাল্টিমিডিয়া ক্লাস চালু রাখা যাবে।

তিনি বলেন, গত ১৫ বছরে মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাবসহ অনেক কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু সেগুলোর অনেকগুলোই এখন কাজ করছে না। দীর্ঘদিন পড়ে থাকার কারণে অনেক সরঞ্জাম অকেজো হয়ে যাচ্ছে। সব দিক বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশীজনদের নিয়ে নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রথম কাজ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল স্থাপন করা হবে। এরপর মাল্টিমিডিয়া ক্লাস এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমাদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।