বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি, ২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন ধানমন্ডির দুই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেল ক্রীড়া মন্ত্রণালয় কনসার্টে দুই পক্ষের সংঘর্ষ : জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ মাস্কাটে হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার যেকোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী সৌদি আরব বিকল্প পথে তেল পাঠাবে , কমলো দাম গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নের কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বর্তমানে সমাপ্তির দিকে যাচ্ছে : ট্রাম্প পর্যটন খাতকে টেকসই ও আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি ইসির বিধিমালা সংশোধন ‘নৌকা’ প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী রাত হলে ত্বকে বেশি চুলকানি হয় কেন?

ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি, ২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়

বিনোদন ডেস্কঃ ২৫ কোটি রুপিতে নির্মিত হয়েছিল সিনেমাটি। মুক্তি পায় ২১ আগস্ট। আর মুক্তির মাত্র ২৬ দিনেই গড়েছে ইতিহাস। ভেঙে দিয়েছে মালয়ালম সিনেমার সমস্ত রেকর্ড। বলা হচ্ছে, ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ সিনেমার কথা। গিরিশ এ. ডি. নির্মিত সিনেমাটি এখন মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়ের সিনেমা।

সর্বশেষ খবর অনুযায়ী, মুক্তির ২৬ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১০ কোটি রুপিরও বেশি। দুদিন আগেই এটি মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। এতদিন সেই রেকর্ড ছিল কল্যাণী প্রিয়দর্শিনী অভিনীত ‘লোকা চ্যাপ্টার ১ : চন্দ্রা’-এর দখলে। এটি আয় করেছে ৩০২ কোটি রুপি। এটি মুক্তি পেয়েছিল গত বছরের আগস্টে।

মালয়ালম সিনেমায় বর্তমানে তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ আয়ের রেকর্ড রয়েছে ‘এল ২ : এম্পুরান’ (২৬৫ কোটি) ও ‘থুডারুম’ (২৩৪ কোটি)-এর দখলে।

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর গল্প একটি অসম বয়সের প্রেম ঘিরে। অ্যাশলি আয়ারল্যান্ডে পড়াশোনা শেষে কেরালায় ফিরে আসে। পাশের বাড়ির বিয়ের আয়োজন দেখে তার মনে পুরোনো প্রেম জাস্টিনের কথা। দুই বছর আগে পরিবারের আর্থিক সংকটের কারণে নতুন এলাকায় আসার পর প্রতিবেশী জাস্টিনের সঙ্গে তার পরিচয় হয় এবং সংগীতের প্রতি দুজনের ভালোবাসা তাদের কাছাকাছি আনে।

বয়সের বড় ব্যবধান সত্ত্বেও অ্যাশলি ও জাস্টিন প্রেমে জড়িয়ে গোপনে সম্পর্ক শুরু করে, কিন্তু পরিবার ও সমাজের বিরোধিতায় সেই সম্পর্ক ভেঙে যায়। অ্যাশলিকে নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা ভেবে বিদেশে চলে যেতে উৎসাহিত করে জাস্টিন; এর ফলে দুজন আলাদা হয়ে যায়।

অনেক দিন পর কেরালায় ফিরে জাস্টিনের ভাইয়ের বিয়েতে আবার তাদের দেখা হয়। দুজনেই বুঝতে পারে, কেউই আসলে একে অন্যকে ভুলতে পারেনি। শেষ পর্যন্ত কী হয় তাদের পরিণতি? সেটা জানা যাবে সিনেমার শেষে।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিভিন পলি ও মমিতা বাইজু। বিভিন্ন চরিত্রে আরো আছেন সংগীত প্রতাপ, শ্যাম মোহন, সুরেশ কৃষ্ণ, শ্রীন্দা, বিনয় ফোর্ট প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন খ্যাতিমান অভিনেতা ফাহাদ ফাসিল, দিলেশ পরথান ও স্যাম পুশকার।

মুক্তির পর থেকে প্রতিক্রিয়াও পাচ্ছে দারুণ। আইএমডিবিতে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর রেটিং ৮ দশমিক ৩। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের রিভিউতেও দারুণ প্রশংসা দেখা গেছে।