শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রেমের টানে ইউক্রেনের নারী কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় ডিবির অভিযানে দুইজন গ্রেফতার ৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা মনোহরগঞ্জে পিতার বসত ঘরে আগুন দিলো মাদকসেবি ছেলে শতবর্ষী সামিত্রী দাসের মাথা গোঁজার ঠাঁই করে দিল আবুল হাসেম ফাউন্ডেশন রাজশাহীতে ৪০, ঢাকায় ৯০ টাকা—একই আমের দামে কেন এত ব্যবধান? বিকেলে ফখরুলের বক্তব্য, রাতে কারামুক্ত আইভী—প্রশ্ন তুললেন হানিফ ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ স্থানান্তর হতে পারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

কুমিল্লা নগরীর ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) নগরীর একাধিক ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের আওতায় ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া মেইন রোড, ভাটপাড়া পুরাতন মসজিদ রোড, সোহাগ কমিশনার গলি ও শাহীন শাহ গলিতে মশক নিধন কার্যক্রম চালানো হয়। এছাড়া ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী, এনআরএস রোড এবং ব্লক নং-৩ ও ৪ এলাকায় অভিযান পরিচালিত হয়।

একই দিনে ১৬ নম্বর ওয়ার্ডের টিক্কারচর কবরস্থান রোড ও পার্শ্ববর্তী এলাকায় এবং ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়া পাড়া রথ রোডের দক্ষিণ পাশ হয়ে জগন্নাথ মন্দির এলাকা, সাবেক কাউন্সিলর সোহেল ভাইয়ের গলি ও তেলিকোনা সাহাপাড়ায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা পূর্বপাড়া থেকে দক্ষিণ রসুলপুর পূর্বপাড়া হয়ে খালের পাড়, কুচাইতলী মেডিকেল কলেজ গেট পর্যন্ত এলাকায় অভিযান চালানো হয়। সাবেক কাউন্সিলর রেজাউল করিমের পুরাতন বাড়ি এলাকা, ফানটাউনের পূর্ব পাশ, উত্তর রসুলপুর দক্ষিণ পাড়া, ইপিজেড পকেট গেট থেকে মজুমদার বাড়ি রোড হয়ে ফানটাউনের পশ্চিম পাশসহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি সেকশনের সম্পূর্ণ ক্যাম্পাসে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।