বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
মনোহরগঞ্জে ভোট কেন্দ্র রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া অনুষ্ঠিত কুমিল্লার সুয়াগাজীতে লাকসাম- মনোহরগঞ্জ নেতৃবৃন্দের অংশগ্রহণ কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী সামিরা আজিম দোলার প্রার্থীতা প্রত্যাহারে ঘোষনা ঝলম দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম’র পদসভা ও উঠান বৈঠক মনোহরগঞ্জ উপজেলা উওরহাওলা ইউনিয়ন বিএনপির গনসংযোগ ও জনসভা মনোহরগঞ্জে উপজেলা অধিকার পরিবেশ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ মনোহরগঞ্জের শাহ শরীফ ডিগ্রি কলেজ মাঠে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মিডিয়া সেলের মতবিনিময় উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীমউদ্দীনের মায়ের মৃত্যু মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন ১ নং ওয়ার্ড ঝলমে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন কুমিল্লা-৯ আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী মীর আবু বকর ‘র প্রার্থীতা বৈধ ঘোষণা কুমিল্লার-৯ আসনের প্রার্থীদের যাছাই বাছাই সম্পন্ন: মোঃ আবুল কালামের প্রার্থীতা বৈধ ঘোষণা মরহুমা খালেদা জিয়ার কবরজিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম কুমিল্লার “লাকসাম ফেয়ার হেল্থ হাসপাতালের” ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

খামেনির প্রতি ট্রাম্পের ‘অসম্মানজনক মন্তব্যের নিন্দা ইরানের

খামেনির প্রতি ট্রাম্পের 'অসম্মানজনক মন্তব্যের নিন্দা ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য’ মন্তব্যের নিন্দা করেছেন। ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘কুৎসিত এবং অপমানজনক মৃত্যু’ থেকে রক্ষা করার দাবি করার পর ইরান এ নিন্দা জানায়।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে আরাকচি লিখেছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তির ব্যাপারে সৎ হন, তাহলে তার উচিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে দূরে থাকা এবং তার লাখ লাখ আন্তরিক সমর্থককে আঘাত করা বন্ধ করা’।

মহান ও শক্তিশালী ইরানি জনগণ, হুমকি এবং অপমানকে সদয়ভাবে গ্রহণ করবেন না, পররাষ্ট্রমন্ত্রী বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহান্তে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

এই হামলার মাধ্যমে, ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের সংঘাতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের বোমা হামলায় ওয়াশিংটনও যোগ দিয়েছে।

গত সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

এই হামলার মাধ্যমে, গত ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের সংঘাতে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরাইলের বোমা হামলায় যোগ দেয়।

শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে খামেনির অকৃতজ্ঞতার অভিযোগ এনে ইরানি নেতাকে হত্যার হাত থেকে বাঁচিয়েছেন বলে মন্তব্য পর পররাষ্ট্রমন্ত্রীর এ নিন্দা জানায়।

‘আমি ঠিক জানতাম, খামেনিকে কোথায় আশ্রয় দেওয়া হয়েছে এবং আমি ইসরাইল বা বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ক্ষমতাধর মার্কিন সশস্ত্র বাহিনীকে তার জীবন শেষ করতে দেব না’।

প্রেসিডেন্ট ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘আমি তাকে অত্যন্ত কুৎসিত এবং ঘৃণ্য মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি এবং এ জন্য তাকে বলতে হবে না যে মি. প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ।

ট্রাম্প আরো বলেন, সাম্প্রতিক দিনগুলোতে তিনি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কাজ করছেন, যা তেহরানের অন্যতম প্রধান দাবি।

ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়ে আরো বলেন, ‘কিন্তু না, বরং আমি রাগ, ঘৃণা এবং ঘৃণার একটি বিবৃতিতে আঘাত পেয়েছি এবং অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরো অনেক কিছুর জন্য সমস্ত কাজ বন্ধ করে দিয়েছি’।

ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহে আবার আলোচনা শুরু হবে।

ট্রাম্পের এ কথা বলার পর ইরান যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার কথা অস্বীকার করেছে।