মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে যা ভাবছেন শান্ত ঢাকায় শুরু হচ্ছে ২০টির বেশি দেশের অংশগ্রহণে পর্যটন মেলা শেখ হাসিনা দেশে ফিরলে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে থাকা অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সৌদি মিশনে তীব্র জনবল সংকট, শেখ হাসিনাকে ফেরানোর তাগিদ : সংসদের স্থায়ী কমিটির বৈঠকে দেশে টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটির পর ঢাকার রাস্তায় বাড়তে থাকে যানবাহনে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনকে ‘কারচুপিপূর্ণ’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে অভিযোগও করেছেন তিনি।

মার্কিন পার্লামেন্টের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ২৬ অক্টোবর (সোমবার) মিসিসিপির করিন্থে রিপাবলিকান পার্টির এক নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে মত বিনিময়ের সময় সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, ব্রাজিলের সদ্য শেষ হওয়া এই নির্বাচনটি তার কাছে “সুষ্ঠু” মনে হয়েছে কি না।

জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার কাছে এটি অত্যন্ত বাজে মনে হয়েছে। আমার মনে হয়েছে, পুরো বিষয়টিই ছিল ভয়াবহ।”

“এ নির্বাচনে আমি কোনো পক্ষ নিইনি; তবে সত্যি বলতে, এটি আরও একটি কারচুপিপূর্ণ নির্বাচনের মতো মনে হয়েছে আমার কাছে।”