মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে বাংলা‌দেশ-জাপান চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বদলে যাবে ভারত-পাকিস্তানের ভাগ্য? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক, ‘ঘাতক নই, আমি প্রেমিক’ বর্তমান সরকার মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয় ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে যা ভাবছেন শান্ত ঢাকায় শুরু হচ্ছে ২০টির বেশি দেশের অংশগ্রহণে পর্যটন মেলা শেখ হাসিনা দেশে ফিরলে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে থাকা অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

সৌদি মিশনে তীব্র জনবল সংকট, শেখ হাসিনাকে ফেরানোর তাগিদ : সংসদের স্থায়ী কমিটির বৈঠকে

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে চরম জনবল সংকটের মধ্যেই ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং ওসমান হাদী হত্যাকাণ্ডের আসামিদের প্রত্যাবাসনে জোর তাগিদ দিয়েছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে সৌদি মিশনে লোকবল বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিগত সরকারের অপপ্রচার মোকাবিলায় নতুন কূটনৈতিক কৌশল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে কক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি পর্যালোচনা ও নীতিগত আলোচনা করা হয়। বৈঠক থেকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এমপি।

সভার প্রথম আলোচ্যসূচি অনুযায়ী, পূর্ববর্তী দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা এবং সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংক্ষেপে কমিটিকে অবহিত করেন, পূর্বের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে মন্ত্রণালয় ইতোমধ্যে জোরালো ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে অবৈধভাবে বিদেশে গমন এবং মানবপাচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের অন্যান্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।

বৈঠকের অন্যতম প্রধান ও সংবেদনশীল বিষয় হিসেবে উঠে আসে ভারতে শেখ হাসিনার অবস্থান ও সংশ্লিষ্ট অপরাধীদের ফেরত আনার ইস্যুটি। কার্যবিবরণী অনুযায়ী, ভারতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার বেআইনি অবস্থান, তাকে দেশে প্রত্যাবর্তন এবং আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সে বিষয়ে সংগৃহীত তথ্য ও সর্বশেষ হালনাগাদ পরিস্থিতি কমিটিকে অবহিত করা হয়।