মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে বাংলা‌দেশ-জাপান চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বদলে যাবে ভারত-পাকিস্তানের ভাগ্য? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক, ‘ঘাতক নই, আমি প্রেমিক’ বর্তমান সরকার মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয় ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে যা ভাবছেন শান্ত ঢাকায় শুরু হচ্ছে ২০টির বেশি দেশের অংশগ্রহণে পর্যটন মেলা শেখ হাসিনা দেশে ফিরলে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে থাকা অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

হুথি বিদ্রোহীদের মিসাইলে ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

স্পোর্টস ডেস্কঃ ২০২৩ সালের শুরুর দিকে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশটির মুসলিম সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সময় নেননি। গত বছর ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করার সময় বলেছিলেন, ‘আমি পর্তুগিজ। কিন্তু আমি সৌদি আরবেরও।’

সৌদি আরবের রিয়াদ যখন হুথি বিদ্রোহীদের মিসাইলে ক্ষতবিক্ষত, তখন আবারও দেশটির সঙ্গে গভীর সম্পর্কের কথা মনে করিয়ে দিলেন পর্তুগিজ সুপারস্টার। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে নেফৎচি ফারগানার বিপক্ষে আল নাসরের ৩-১ গোলে জেতা ম্যাচের আগে ও পরে সৌদি আরবের প্রতি সংহতি জানান তিনি। নিরাপত্তা শঙ্কায় সোমবার রাতে রিয়াদে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে একটি দুর্দান্ত গোলও করেন পর্তুগিজ সুপারস্টার।

ম্যাচ শুরুর আগে সৌদি আরবে জাতীয় পতাকায় চুমু খান রোনালদো। আর ম্যাচ শেষে জয় উদযাপনের সময় জাতীয় দলের একটি স্কার্ফ এক দর্শকের কাছ থেকে চেয়ে নেন তিনি। তারপর সেটি বাতাসে নাড়িয়ে তারপর গলায় ঝুলিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ভাইকিং হাততালিতে গ্যালারির দর্শকদের সঙ্গে উদযাপন করেন।

রাজধানীতে যখন ইয়েমেনি বিদ্রোহীরা একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে, তখন সৌদি আরবের প্রতি রোনালদোর এই ভালোবাসা প্রকাশ সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। তার স্কার্ফ নাড়িয়ে উদযাপনের ছবি পোস্ট করে আল নাসরের ইংরেজি অ্যাকাউন্ট যোগ করেছে, ‘সৌদি আরবের একটি টুকরো, যিনি হৃদয়ের খুব কাছাকাছি।’