মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে বাংলা‌দেশ-জাপান চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বদলে যাবে ভারত-পাকিস্তানের ভাগ্য? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক, ‘ঘাতক নই, আমি প্রেমিক’ বর্তমান সরকার মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয় ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে যা ভাবছেন শান্ত ঢাকায় শুরু হচ্ছে ২০টির বেশি দেশের অংশগ্রহণে পর্যটন মেলা শেখ হাসিনা দেশে ফিরলে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে থাকা অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের দুই বছর পূর্ণ, বিচারের মুখে ৪৮৮ জন

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের দুই বছর পূর্ণ হচ্ছে আজ (১৪ অক্টোবর)। ২০২৪ সালের এদিনে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসহ একে একে গুম-খুনের অভিযোগে করা মামলাগুলোর বিচার শুরু হয়। বর্তমানে দুই ট্রাইব্যুনালে চলমান ৭০ মামলায় আসামির তালিকায় রয়েছে ৪৮৮ নাম।

এছাড়া রায় এসেছে সাতটি মামলার। দণ্ডিতের এ তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের তৎকালীন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও দলটির শীর্ষ নেতারা।

প্রসিকিউশন জানায়, পুনর্গঠনের পর দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ দ্রুত গতিতেই বিচারকাজ এগোচ্ছে। এখানে চিফ প্রসিকিউটরসহ বর্তমানে ২০ জন প্রসিকিউটর কাজ করছেন। গত দুই বছরে করা বহু মামলাই ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন রয়েছে। এর মধ্যে কিছু রয়েছে সাক্ষ্যগ্রহণ বা যুক্তিতর্ক পর্যায়ে। এছাড়া আরও রায়ের অপেক্ষায় আরও একটি মামলা।

তথ্য অনুযায়ী, দুই ট্রাইব্যুনালে মিসকেস বা বিবিধ ও বিডি মামলা মিলিয়ে সংখ্যা ৭০টি। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ এ ৪৩টি এবং ট্রাইব্যুনাল-২ এ ২৭টি রয়েছে। ট্রাইব্যুনাল-১ এর বিচারাধীন ১২টি বিডি মামলায় আসামি সংখ্যা ১২০। তাদের ৩২ জন গ্রেপ্তার থাকলেও পলাতক রয়েছেন ৮৮ আসামি। একই ট্রাইব্যুনালের ৩১টি বিবিধ মামলায় আসামির তালিকায় ১৩৩ জনের নাম রয়েছে, যাদের ৭৩ জন গ্রেপ্তার ও ৫৯ জন পলাতক। এর মধ্যে একজনের মৃত্যুও হয়েছে।

এছাড়া ট্রাইব্যুনাল-২ এর ১৪টি বিডি মামলায় মোট আসামি সংখ্যা ২০৮। এর মধ্যে ১৫৬ জনই পলাতক। বাকিরা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ ট্রাইব্যুনালে ১৩টি বিবিধ মামলায় ২৭ আসামির ২৬ জনই গ্রেপ্তার। পলাতক আছেন মাত্র একজন।

এ পর্যন্ত সাতটি বিডি মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২। এসব মামলায় মোট দণ্ডিত সংখ্যা ৬৮। এর মধ্যে মৃত্যুদণ্ড ২৩, যাবজ্জীবন ১১, বিভিন্ন মেয়াদের সাজা ৩৩ ও ক্ষমা ১। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন। সবমিলিয়ে দুই বছরের পূর্তি উপলক্ষ্যে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রসিকিউশন।