লাকসাম কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার উত্তর লাকসামে অবস্থিত মারকাযুন নূর ত্বাহেরুল উলূম হোসাইনিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এক আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা মুফতি মাহবুবুর রহমান (দা. বা.)। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ আজিমউদ্দিন ও হাসিব মুজ্জাম্মিল। পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাকসুদুর রহমান, হাফেজ মাওলানা সফিউল বাশার, হাফেজ নূর মুহাম্মদ, হাফেজ ওয়ালিউল্লাহ, হাফেজ ক্বারী সাইফুল ইসলাম, হাফেজ শরিফুল ইসলাম এবং হাফেজ মাওলানা মুজ্জাম্মেল।
অনুষ্ঠানের উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করেন নাসরুল্লাহ আজাদ সিদ্দিকী, আরিফুল ইসলাম রাকিব, রাসেল, আব্দুল হামিদ, ফারহান ও হুমায়ুন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জিয়াউর রহমান জনি, আলহাজ্ব মোহাম্মদ আমিন এবং মো. মনিরুজ্জামানসহ প্রাক্তন ছাত্র, শিক্ষক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রাক্তন ছাত্রদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও মাদ্রাসার উন্নয়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার লক্ষ্যেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি স্মৃতিচারণ, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।