বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
মনোহরগঞ্জে ভোট কেন্দ্র রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া অনুষ্ঠিত কুমিল্লার সুয়াগাজীতে লাকসাম- মনোহরগঞ্জ নেতৃবৃন্দের অংশগ্রহণ কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী সামিরা আজিম দোলার প্রার্থীতা প্রত্যাহারে ঘোষনা ঝলম দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম’র পদসভা ও উঠান বৈঠক মনোহরগঞ্জ উপজেলা উওরহাওলা ইউনিয়ন বিএনপির গনসংযোগ ও জনসভা মনোহরগঞ্জে উপজেলা অধিকার পরিবেশ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ মনোহরগঞ্জের শাহ শরীফ ডিগ্রি কলেজ মাঠে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মিডিয়া সেলের মতবিনিময় উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীমউদ্দীনের মায়ের মৃত্যু মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন ১ নং ওয়ার্ড ঝলমে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন কুমিল্লা-৯ আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী মীর আবু বকর ‘র প্রার্থীতা বৈধ ঘোষণা কুমিল্লার-৯ আসনের প্রার্থীদের যাছাই বাছাই সম্পন্ন: মোঃ আবুল কালামের প্রার্থীতা বৈধ ঘোষণা মরহুমা খালেদা জিয়ার কবরজিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম কুমিল্লার “লাকসাম ফেয়ার হেল্থ হাসপাতালের” ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিএনপি-সিপিসির সমঝোতা দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে

বিএনপি-সিপিসির সমঝোতা দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি-সিপিসি (চীনা কমিউনিস্ট পার্টি) এর নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দল চীন সফর করছেন। আজ শুক্রবার চীনের শিয়ান বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

আজ সকালে শানসি প্রদেশের শি’আন শহরতলিতে প্রতিনিধিদল একটি মডেল কমিউনিটি এলাকা পরিদর্শন করেন।

এ সময় কমিউনিটি কমিটি’র সেক্রেটারি তাদের অভ্যর্থনা জানিয়ে কমিউনিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পূনর্বাসন ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রতিনিধিদল একটি জাদুঘর পরিদর্শন করেন। যেখানে তারা স্থানীয় শিশুদের সামনে চীনের বিপ্লবী সংগ্রাম এবং স্বাধীনতার ইতিহাস উপস্থাপনা সম্পর্কিত কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরে বিমান বন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

পরে বিএনপি মহাসচিব শিয়ান বিমানবন্দরে বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে বিএনপি-সিপিসি এর নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে।

প্রতিনিধিদল রাত ৯ টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

ঢাকা বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলকে স্বাগতম জানাবেন ঢাকাস্থ চীন দুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদুত।