মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
মনোহরগঞ্জে ভোট কেন্দ্র রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া অনুষ্ঠিত কুমিল্লার সুয়াগাজীতে লাকসাম- মনোহরগঞ্জ নেতৃবৃন্দের অংশগ্রহণ কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী সামিরা আজিম দোলার প্রার্থীতা প্রত্যাহারে ঘোষনা ঝলম দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম’র পদসভা ও উঠান বৈঠক মনোহরগঞ্জ উপজেলা উওরহাওলা ইউনিয়ন বিএনপির গনসংযোগ ও জনসভা মনোহরগঞ্জে উপজেলা অধিকার পরিবেশ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ মনোহরগঞ্জের শাহ শরীফ ডিগ্রি কলেজ মাঠে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মিডিয়া সেলের মতবিনিময় উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীমউদ্দীনের মায়ের মৃত্যু মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন ১ নং ওয়ার্ড ঝলমে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন কুমিল্লা-৯ আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী মীর আবু বকর ‘র প্রার্থীতা বৈধ ঘোষণা কুমিল্লার-৯ আসনের প্রার্থীদের যাছাই বাছাই সম্পন্ন: মোঃ আবুল কালামের প্রার্থীতা বৈধ ঘোষণা মরহুমা খালেদা জিয়ার কবরজিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম কুমিল্লার “লাকসাম ফেয়ার হেল্থ হাসপাতালের” ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উৎসব শুরু

সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উৎসব শুরু

উৎসবমুখর পরিবেশে সিলেটে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। আজ শুক্রবার বিকেলে নগরের বিভিন্ন মন্দির থেকে র‌্যালি করে সিলেটের রিকাবীবাজারে সমবেত হয়ে রথযাত্রা উৎসব শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই সময় পূজা, আরতি, প্রসাদ বিতরণসহ ভক্তিমূলক সঙ্গীত ও নানা আচার সম্পন্ন হয়।

এর আগে ইসকন মন্দিরের আয়োজনে নগরে রথযাত্রা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

এ উপলক্ষে বিকেলে সিলেটের যুগলটিলা ইসকন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রথযাত্রার উদ্বোধনী আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করেন।’

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার টি. হ্যান্ড সিং, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অধ্যাপক ড. নিলাদ্রী শেখর রায়, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও সিলেট ইসকন যুগলটিলা মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। অনুষ্ঠান পরিচালনা করেন দেবামৃত নিতাই দাস।

উদ্বোধনী পর্ব শেষে তিনটি সুসজ্জিত রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার রথযাত্রা মেলা প্রাঙ্গণে এসে শোভাযাত্রা শেষ হয়।

এই সময় শঙ্খ, ঘণ্টা, কাঁসর, ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী। ধর্মপ্রাণ পুণ্যার্থীদের জয়ধ্বনিতে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে সর্বত্র। আগামী ৫ জুলাই উলটো রথযাত্রা অনুষ্ঠিত হবে।