মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
মনোহরগঞ্জে ভোট কেন্দ্র রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া অনুষ্ঠিত কুমিল্লার সুয়াগাজীতে লাকসাম- মনোহরগঞ্জ নেতৃবৃন্দের অংশগ্রহণ কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী সামিরা আজিম দোলার প্রার্থীতা প্রত্যাহারে ঘোষনা ঝলম দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম’র পদসভা ও উঠান বৈঠক মনোহরগঞ্জ উপজেলা উওরহাওলা ইউনিয়ন বিএনপির গনসংযোগ ও জনসভা মনোহরগঞ্জে উপজেলা অধিকার পরিবেশ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ মনোহরগঞ্জের শাহ শরীফ ডিগ্রি কলেজ মাঠে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মিডিয়া সেলের মতবিনিময় উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীমউদ্দীনের মায়ের মৃত্যু মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন ১ নং ওয়ার্ড ঝলমে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন কুমিল্লা-৯ আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী মীর আবু বকর ‘র প্রার্থীতা বৈধ ঘোষণা কুমিল্লার-৯ আসনের প্রার্থীদের যাছাই বাছাই সম্পন্ন: মোঃ আবুল কালামের প্রার্থীতা বৈধ ঘোষণা মরহুমা খালেদা জিয়ার কবরজিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম কুমিল্লার “লাকসাম ফেয়ার হেল্থ হাসপাতালের” ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রংপুরে বিসিবির ছোট সংস্করণ গড়ে তোলা হবে: বিসিবি সভাপতি

রংপুরে বিসিবির ছোট সংস্করণ গড়ে তোলা হবে: বিসিবি সভাপতি

রংপুরে বিসিবির ছোট সংস্করণ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যা রংপুর অঞ্চলেই কোচ, আম্পায়ার, পিচ ও ক্রিকেটের উন্নয়ন নিয়ন্ত্রণ করবে বলেও জানিয়েছেন তিনি।

টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভের ২৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে আজ (শনিবার, ২৮ জুন) সকালে রংপুর ক্রিকেট গার্ডেনে এসব কথা বলেন তিনি। তার বক্তব্যে উঠে আসে ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনার কথাও।

রংপুরে ক্রিকেট খেলার স্মৃতির কথা তুলে ধরে মাঠের বর্তমান অবস্থা দেখে হতাশা প্রকাশ করেন বিসিবির নতুন সভাপতি। ক্রিকেট আর শুধু ঢাকা কেন্দ্রিক থাকবে না জানিয়ে বিসিবি বস বলেন, ‘টেস্ট ক্রিকেটের ২৫ বছর উপলক্ষে বিসিবি ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছে।’

এজন্য রাজশাহী ও রংপুর নিয়ে একটি জোন তৈরি হচ্ছে বলে জানান তিনি। এ জোনেই মেয়েদের ক্রিকেট, প্রিমিয়ার লিগ, প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম চলবে বলে আশ্বস্ত করেন আমিনুল ইসলাম বুলবুল।

রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি দীর্ঘদিনের। তবে এ নিয়ে কোনো সরাসরি প্রতিশ্রুতি দেননি বিসিবি সভাপতি।

টেস্ট ক্রিকেটের ২৫ বছর উপলক্ষে রংপুর ক্রিকেট গার্ডেন নানা আয়োজন করেছে বিসিবি। এরমধ্যে অনূর্ধ্ব-১২ ক্রিকেট ফেস্টিভ্যাল, ক্ষুদে ক্রিকেটারদের জন্য সিক্স-এ সহ রয়েছে সাইড ক্রিকেট উৎসব ও বোলারদের জন্য গতির পরীক্ষা।