মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে বাংলা‌দেশ-জাপান চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বদলে যাবে ভারত-পাকিস্তানের ভাগ্য? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক, ‘ঘাতক নই, আমি প্রেমিক’ বর্তমান সরকার মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয় ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে যা ভাবছেন শান্ত ঢাকায় শুরু হচ্ছে ২০টির বেশি দেশের অংশগ্রহণে পর্যটন মেলা শেখ হাসিনা দেশে ফিরলে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে থাকা অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

২২ বছরের ঝলমলে ও সফল যাত্রার ইতি টানতে যাচ্ছেন ‘কফি উইথ করণ’

বিনোদন ডেস্কঃ বিনোদন অঙ্গনের সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ নিয়ে এলো বড় দুঃসংবাদ। দীর্ঘ ২২ বছরের ঝলমলে ও সফল যাত্রার ইতি টানতে যাচ্ছেন বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর। বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করে তিনি নিজেই নিশ্চিত করেছেন যে, শোটির আসন্ন নবম সিজনই হতে যাচ্ছে শেষ সিজন।

বিদায়বেলায় করণের কণ্ঠে ঝরে পড়ে গভীর আবেগ। তিনি বলেন, ‘কিছু সফর নির্দিষ্ট পরিকল্পনা করে শেষ করতে হয় না। তবে একটা সময় আসে, যখন অন্তরের গভীর থেকে অনুধাবন করা যায় বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়। ‘আলবিদা’ বলাটা অত্যন্ত আবেগের, তবে আমার মনে হচ্ছে এখনই সঠিক সময়।’

তার কথায়, ‘এই শেষ মৌসুমে আমার একমাত্র উদ্দেশ্য হলো অন্তরের সবটুক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে শেষবারের মতো তাদের সঙ্গেই কফির কাপটা তুলে ধরা, যারা ‘কফি উইথ করণ’-কে আজকের এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।’

বিদায়ের এই মুহূর্তে অতীতের স্মৃতিতে ডুব দিয়েছেন করণ জোহর। ২০০৪ সালের কথা স্মরণ করে তিনি জানান, সেই সময় তার বাবা যশ জোহরের কাছে প্রথম এই টক শো আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরিকল্পনা ছিল দু’জন তারকাকে মুখোমুখি বসিয়ে খোলামেলা গল্পগাছা করার। তবে ছেলের এমন ভাবনা শুনে বাবা হেসে প্রশ্ন তুলেছিলেন, বন্ধুদের ডেকে শুধু গল্প করলেই তার জন্য কে টাকা দেবে!

দর্শকদের জন্য শেষবারের মতো তারকাদের নিয়ে কফির আড্ডায় জমজমাট অধ্যায় সাজাচ্ছেন করণ। আগামী ১৪ অক্টোবর থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিও হটস্টার’-এ স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ করণ সিজন ৯’। ২০০৪ সালে পথচলা শুরু করা এই শোটি আটটি সিজনে সফলভাবে ১৬১টি পর্ব পার করেছে।