মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে বাংলা‌দেশ-জাপান চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বদলে যাবে ভারত-পাকিস্তানের ভাগ্য? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক, ‘ঘাতক নই, আমি প্রেমিক’ বর্তমান সরকার মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয় ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে যা ভাবছেন শান্ত ঢাকায় শুরু হচ্ছে ২০টির বেশি দেশের অংশগ্রহণে পর্যটন মেলা শেখ হাসিনা দেশে ফিরলে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে থাকা অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

ভোলাইন বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের ৩০ বছরের জরাজীর্ণ ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীরা ‎

মানজুরুল ইসলাম শিহাব, ‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৯ নং আদ্রা দক্ষিণ ইউনিয়নের ভোলাইন বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের উত্তর-পশ্চিম পাশের একটি ভবন প্রায় ৩০ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পাঠদান কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
‎
‎সম্প্রতি বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া। এ সময় তিনি সাংবাদিক, স্থানীয় রাজনীতিবিদ, সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ভবনটির বেহাল অবস্থা দেখান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য রফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গগণ,
‎
‎এ সময় প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি একজন শিক্ষাবান্ধব ব্যক্তি। তাঁর সংসদীয় এলাকায় অন্তত ৫০০ জন সুশিক্ষিত ও মেধাবী নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এসব মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনটির সংস্কার কিংবা পুনর্নির্মাণে সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন তিনি।
‎
‎‎প্রতিষ্ঠানটি পরিদর্শন এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির আমন্ত্রণ আমন্ত্রণ গ্রহণ করায় ছাত্রছাত্রীদের রাজনৈতিক মহল এলাকাবাসী মধ্যে উচ্ছ্বাসিত প্রশংসা দেখা যাচ্ছে
‎
‎প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহিউদ্দিন বলেন, “ভবনটির জরাজীর্ণ অবস্থার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। স্বাভাবিকভাবে পাঠদান পরিচালনা করতেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ জরুরি।”
‎
‎সচেতন মহলের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবনটি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কিংবা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।