মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে বাংলা‌দেশ-জাপান চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বদলে যাবে ভারত-পাকিস্তানের ভাগ্য? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক, ‘ঘাতক নই, আমি প্রেমিক’ বর্তমান সরকার মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয় ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে যা ভাবছেন শান্ত ঢাকায় শুরু হচ্ছে ২০টির বেশি দেশের অংশগ্রহণে পর্যটন মেলা শেখ হাসিনা দেশে ফিরলে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে থাকা অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি বিল্লাল ও সম্পাদক মেহেদী

এস এম আনোয়ার, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৩১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত নতুন কমিটিতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি, নুর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক এবং সাবমির মাহমুদ শামীমকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এ ছাড়া নাদিম মাহমুদকে সিনিয়র সহ-সভাপতি ও নজরুল ইসলাম সুজনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে মোট ১৭ জনকে সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ফখরুল ইসলামকে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। নবগঠিত কমিটির নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ছাত্রসমাজকে সংগঠিত করার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখেন, এখন সেদিকেই নজর স্থানীয় নেতাকর্মীদের।