মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে বাংলা‌দেশ-জাপান চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বদলে যাবে ভারত-পাকিস্তানের ভাগ্য? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক, ‘ঘাতক নই, আমি প্রেমিক’ বর্তমান সরকার মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয় ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে যা ভাবছেন শান্ত ঢাকায় শুরু হচ্ছে ২০টির বেশি দেশের অংশগ্রহণে পর্যটন মেলা শেখ হাসিনা দেশে ফিরলে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে থাকা অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী

বিনোদন ডেস্কঃ গত ফেব্রুয়ারি মাসে স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় আইনি জটিলতায় পড়েছিলেন অভিনেতা জাহের আলভী। এ কারণে দীর্ঘ সাত মাস ছিলেন অভিনয়ের বাইরে। এবার নাটকের শুটিংয়ে ফিরছেন আলোচিত এই অভিনেতা।

সম্প্রতি ক্যামেরার সামনে ফেরার আনন্দ ভক্তদের সঙ্গে মাঝে ভাগ করে নিয়েছেন আলভী। নিজের ফেসবুক পেজে শুটিং সেটের একটি ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ক্যামেরা – স্বাগতম তোমার রাজ্যে!’

শোনা যাচ্ছে, সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। শুটিং সেটে কলাকুশলীদের নিয়ে কেক কেটে এই কামব্যাক উদ্‌যাপন করেন এই অভিনেতা।  নতুন এই নাটকে তার বাবার চরিত্রে অভিনয় করছেন শিবা শানু।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে নাটকের শুটিংয়ে নেপাল থাকাকালীন অভিনেতার স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার খবর পান আলভী। ইকরার পরিবারের অভিযোগের মুখে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হলে দীর্ঘ আইনি লড়াই, জেল ও রিমান্ডের মুখোমুখি হতে হয় জাহের আলভীকে। গত ৩ আগস্ট আদালত থেকে জামিন পাওয়ার পর অভিনয়ে ফিরলেন এই অভিনেতা।