মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে থাকা অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সৌদি মিশনে তীব্র জনবল সংকট, শেখ হাসিনাকে ফেরানোর তাগিদ : সংসদের স্থায়ী কমিটির বৈঠকে দেশে টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটির পর ঢাকার রাস্তায় বাড়তে থাকে যানবাহনে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড় সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট জনগণের আস্থা অর্জন করতে হবে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন নয় : প্রধানমন্ত্রী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওটি ‘ভুয়া’: সৌদি দেশে ২০২০ – ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

আগামী বছরের কোরবানির ঈদে শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’,

বিনোদন ডেস্কঃ গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশন তারকা হিসেবেই দেখা গেছে পর্দায়। ‘তুফান’ থেকে শুরু করে ‘তাণ্ডব’, ‘বরবাদ’ কিংবা ‘প্রিন্স’, সবখানেই তার ‘হিংস্র’ উপস্থিতি। কোরবানির ঈদে ‘রকস্টার’ দিয়ে গায়ক চরিত্রেও মুগ্ধ করেছেন অভিনেতা।
এবার পুরোদস্তুর প্রেমে ফিরছেন শাকিব। নতুন সিনেমা ‘মহব্বত’। নির্মাণে হিমেল আশরাফ। যিনি প্রেমের গল্প নির্মাণে সিদ্ধহস্ত। এর আগে তার নির্মাণেই ‘প্রিয়তমা’ দিয়ে ইন্ডাস্ট্রি মাত করেছিলেন শাকিব। অতঃপর ‘রাজকুমার’-এও তাদের সাফল্য অব্যাহত থাকে।
দুই বছরেরও বেশি সময় পর হিমেলের সিনেমায় শাকিব। যদিও এ খবর আগেই জানা গিয়েছে। তবে আজ নতুন করে এলো সিনেমার নাম ঘোষণা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্টের জন্য একটি পোস্টার প্রকাশ করেছেন হিমেল। তাতে দেখা গেল, কালো ওভারকোট পরে এক যুবক হেটে যাচ্ছে, তার হাত ধরে আছে এক তরুণী। আর ওপরে লাল রঙে লেখা ‘মহব্বত’। সিনেমার নায়ক যে শাকিব খান, তা তো জানা। তবে নায়িকা কে, সেটা এখনো জানাননি সংশ্লিষ্টরা।
নির্মাতা হিমেল আশরাফ তার পোস্টে লেখেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।”
নামের সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখও। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’। আর ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো এটিও প্রযোজনা করছেন আরশাদ আদনান। ফলে সফল নির্মাতা-প্রযোজক-অভিনেতা ত্রয়ী আবারও আসছেন দর্শকমনে ঝড় তুলতে। এখন কেবল অপেক্ষা।