মানজুরুল ইসলাম শিহাব, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৯ নং আদ্রা দক্ষিণ ইউনিয়নের ভোলাইন বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের উত্তর-পশ্চিম পাশের একটি ভবন প্রায় ৩০ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পাঠদান কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্প্রতি বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া। এ সময় তিনি সাংবাদিক, স্থানীয় রাজনীতিবিদ, সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ভবনটির বেহাল অবস্থা দেখান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য রফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গগণ,
এ সময় প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি একজন শিক্ষাবান্ধব ব্যক্তি। তাঁর সংসদীয় এলাকায় অন্তত ৫০০ জন সুশিক্ষিত ও মেধাবী নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এসব মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনটির সংস্কার কিংবা পুনর্নির্মাণে সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন তিনি।
প্রতিষ্ঠানটি পরিদর্শন এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির আমন্ত্রণ আমন্ত্রণ গ্রহণ করায় ছাত্রছাত্রীদের রাজনৈতিক মহল এলাকাবাসী মধ্যে উচ্ছ্বাসিত প্রশংসা দেখা যাচ্ছে
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহিউদ্দিন বলেন, “ভবনটির জরাজীর্ণ অবস্থার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। স্বাভাবিকভাবে পাঠদান পরিচালনা করতেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ জরুরি।”
সচেতন মহলের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবনটি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কিংবা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।