মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে বাংলা‌দেশ-জাপান চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বদলে যাবে ভারত-পাকিস্তানের ভাগ্য? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক, ‘ঘাতক নই, আমি প্রেমিক’ বর্তমান সরকার মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয় ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে যা ভাবছেন শান্ত ঢাকায় শুরু হচ্ছে ২০টির বেশি দেশের অংশগ্রহণে পর্যটন মেলা শেখ হাসিনা দেশে ফিরলে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে থাকা অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

নাঙ্গলকোটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা ‎

‎মানজুরুল ইসলাম শিহাব, ‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা হাজী মোহাম্মদ সেলিম। আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মাজহারুল ইসলাম মানিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফিরোজ আহমেদ।
‎
‎সভায় বক্তব্য দেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা ও ৭ নম্বর ওয়ার্ড কাকৈরতলার মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম, আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র প্রবীণ নেতা ডা. শাহাজান, নাঙ্গলকোট উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বিএনপি নেতা হানিফ ভূঁইয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর কবির, বিএনপি নেতা মো. মহাসিন হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন, আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুরুন্নবী ভূঁইয়া পারভেজ, যুবদল নেতা হেলাল উদ্দিন, যুবদল নেতা ওমর ফারুক, যুবদল নেতা মনিরুজ্জামান মনির,যুবদল নেতা মাস্টার বদিউল আলম, শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুল ইসলাম আরিফ, যুবদল নেতা শামসুল আলম, যুবদল নেতা ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন মহিন, কাজী রুবেল, মোস্তফা কামাল ও যুবদল নেতা রবিউল হোসেনও ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল।

এ ছাড়া ছাত্রদলের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাজমুল হোসাইন রাজু। এ সময় ছাত্রদল নেতা আশিকুর রহমান এবং ভোলাইন বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফুহাদুল ইসলাম শিহাব উপস্থিত ছিলেন।
‎
‎সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন, কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এ প্রস্তুতি সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।