রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক টিকিট কেটেও ক্যারিবিয়ান বিমানে ওঠা হলো না সাইমের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় আজ রাত ৮টায় শেষ হচ্ছে, ফল ১৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ ২৪০ যাত্রী নিয়ে জরুরী মানবিক সাহায্যের আবেদন : বাঁচতে চান আব্দুল বারেক কোকোর নামে সারা দেশে আয়োজন করা হবে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ইয়েমেনের হুথিদের মিসাইল ও ড্রোন হামলা পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় সর্বোচ্চ ৫৮ কন্টেইনার বা ৮২ টিইইউস হ্যান্ডলিংয়ের রেকর্ড কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদকে জড়িত ১৯ জন গ্রেপ্তার দেশের প্রয়োজনে ছাত্রসমাজকে কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় : স্থানীয় সরকারমন্ত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : ইরানের প্রেসিডেন্ট অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ

প্রয়াত ‘কাঁটা লগা’ খ্যাত শেফালি জারিওয়ালা

প্রয়াত 'কাঁটা লগা' খ্যাত শেফালি জারিওয়ালা

টেলিভিশন কিংবা সিনেমা নয়, শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে অভিনয় করে রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছেছিলেন ১৯ বছরের তরুণী। নয়ের দশকে তাঁর লাস্যময়ী অভিব্যক্তিতে ঘায়েল হয়েছিলেন অনেকেই। সেই ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালার জীবন মাত্র ৪২ বছর বয়সে থমকে গেল। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই বলিউড অভিনেত্রীর।

সালমান খান এবং অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গে প্রথম ছবিতে অভিনয় করেছিলেন শেফালি। কিন্তু তারপর বলিউডে তাঁকে নিয়মিত কাজ করতে দেখা যায়নি। হাতে গোনা কয়েকটি ছবিতে কাজ ছাড়া ২০১৯ সালে বিগ বস ১৩-এ অংশ নিয়েছিলেন তিনি। শোনা যায়, কেরিয়ার মধ্যগগনে থাকাকালীন মাঝে মাঝেই তিনি উধাও হয়ে যেতেন।

একটি সাক্ষাৎকারে শেফালি নিজেই জানিয়েছিলেন তাঁর জীবনের কঠিন সংগ্রামের কথা। মৃগী রোগে আক্রান্ত ছিলেন শেফালি। মাত্র ১৫ বছর বয়স থেকে সেই কঠিন অসুখের সঙ্গে গোপনে চলছিল তাঁর লড়াই। তিনি বলেছিলেন, “পরীক্ষার সময় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকতাম। সেই থেকে খিঁচুনি শুরু হয়। ১৫ বছর থেকে আমার মৃগী রোগ। যার জন্য ডিপ্রেশনে ভুগতাম। আবার ডিপ্রেশন থেকেই খিঁচুনি বাড়ত। একটার সঙ্গে আরেকটা গভীরভাবে জড়িত।ক্লাসরুমে, ব্যাকস্টেজে, রাস্তায় বা কোথাও হঠাৎ করে আত্মবিশ্বাসের অভাব অনুভব করতাম।”

এই রোগের কারণেই ‘কাঁটা লাগা’র বিপুল সাফল্যের পরও বেশি কাজ করতে পারেননি শেফালি। কাজের মাঝে হঠাৎ খিঁচুনি হওয়ার ঝুঁকি থাকত। তাই নিজেকে আঘাত করার আশঙ্কায় বরাবর সতর্ক থাকতেন অভিনেত্রী। যদিও পরে চিকিৎসার মাধ্যমে রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

মৃত্যুর ঠিক দু’দিন আগেও একটি ফটোশুট করেছিলেন শেফালি। তারপর আচমকা কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে চর্চা চলছে সর্বত্র। অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। শুক্রবার মধ্যরাত থেকে একের পর এক বলিপাড়ার তারকারা সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন। শেফালির দীর্ঘদিনের বন্ধু গায়ক মিকা সিং সমাজ মাধ্যমে লেখেন, “আমি গভীরভাবে আহত ৷ মন ভারাক্রান্ত হয়ে উঠছে ৷ আমাদের সকলের প্রিয় বন্ধু শেফালি আমাদের ছেড়ে চলে গিয়েছে ৷”

২০০২ সালে মুক্তি পেয়েছিল ‘কাঁটা লগা’ মিউজিক ভিডিও। এই মিউজিক ভিডিওয় শেফালির নাচ সাড়া ফেলে দিয়েছিল। রিমিক্স গানের মিউজিক ভিডিওতে নতুন যুগের সূচনা হয়েছিল। শেফালির নামের সঙ্গে কাঁটা লগা জুড়ে গিয়েছিল।

সংবাদসংস্থা এএনআই-কে উদ্ধৃত করকে মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘আন্ধেরিতে নিজের ঘরেই শেফালির দেহ উদ্ধার করা হয়। রাত ১টা নাগাদ খবর পায় মুম্বই পুলিশ। ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ। মৃত্যুর কারণ স্পষ্ট নয়।’

তাঁর স্বামী তথা অভিনেতা পরাগ ত্যাগি দ্রুত শেফালিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য শেফালির দেহ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২০১৫ সালে প্রয়াগের সঙ্গে বিয়ে হয় শেফালির।

২০০২ সালে মুক্তি পেয়েছিল ‘কাঁটা লগা’ মিউজিক ভিডিও। এই মিউজিক ভিডিওয় শেফালির নাচ সাড়া ফেলে দিয়েছিল। রিমিক্স গানের মিউজিক ভিডিওতে নতুন যুগের সূচনা হয়েছিল। শেফালির নামের সঙ্গে কাঁটা লগা জুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, বিগ বস ১৩-এর অন্যতম প্রতিযোগী তথা অভিনেতা সিদ্ধার্থ শুক্লাও হৃদরোগে আক্রান্ত হয়ে অল্পবয়সেই প্রয়াত হন। বিগ বস ছাড়াও নাচ বলিয়ে ৫, নাচ বলিয়ে ৭ রিয়্যালিটি শোয়ে স্বামী প্রয়াগের সঙ্গে অংশ নিয়েছিলেন শেফালি। সালমান খান, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সুপারহিট ছবি ‘মুঝসে শাদি করোগি’ ছবিতেও অভিনয় করেছিলেন শেফালি।

সত্তরের দশকের ‘সমৃদ্ধি’ ছবির এই গানটি নতুন করে তৈরি হয়েছিল ২০০২ সালে। তুমুল জনপ্রিয় হয়ে যায় সেই রিমেক। রিমেক গানের ভিডিওতেই দেখা মিলেছিল শেফালি জরিওয়ালার। রাতারাতি তিনি চলে আসেন চর্চার কেন্দ্রে। বিনোদন দুনিয়া তোলপাড় হয়ে যায় নতুন এই নায়িকাকে নিয়ে। তাঁকে অন্যতম সম্ভাবনাময় নায়িকা বলা হত। কিন্তু খুব অদ্ভুতভাবে, নিজেকে এরপরেই গ্ল্যামার দুনিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন ‘কাঁটা লগা গার্ল’। পরবর্তীকালে তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অনেকেই জানতে চেয়েছিলেন, তিনি কেন ‘কাঁটা লগা’-র পরে আর কাজ করেননি? আসলে তাঁর একটি কঠিন অসুখ হয়েছিল। তিনি মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন। সেই কারণেই তিনি কাজ করতে পারেননি। ১৫ বছর ধরে তিনি নাকি এই অসুখে ভুগেছিলেন। সেই কারণে তাঁকে খুব বেছে কাজ করতে হত। তবে এই রোগ থেকে পুরোপুরি সুস্থ ও হয়ে গিয়েছিলেন তিনি। শুরু করেছিলেন স্বাভাবিক জীবন। কিন্তু বড় অল্প সময়েই থামল তাঁর সফর।