মোহাম্মদ আবুল খায়ের, ( মনোহরগঞ্জ) কুমিল্লাঃ মনোহরগঞ্জ উপজেলার তাহেরপুর নিবাসী মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি এডভোকেট আশিক এলাহির মাতা, গতকাল ভোর ৪ টায় উনার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন(,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর, তিনি ২ পুএ সন্তান ও ৩ কন্যা সন্তানসহ বহুগুগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা বাদজোহর উনার নিজ গ্রাম তাহেরপুরে অনুষ্ঠিত হয়েছে।
মরোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি এডভোকেট আশিক এলাহীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার উপদেষ্টা, মোঃ জসিম উদ্দিন সিআইপি এবং শোকাহত পরিবারের জন সমবেদনা জ্ঞাপন৷ করেছেন। জানাজা শেষে, এডভোকেট আশিক এলাহী তাহার মায়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
মরহুমার জানাজায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে অংশগ্রহণ করেন উন্নয়ন ফোরামের সহসভাপতি প্রফেসর আশরাফুজ্জামান,মোস্তাফিজুর রহমান শামীম, শ্রমবিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।