বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার চট্টগ্রাম নগরের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১ ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান এমপিও শিক্ষকদের স্থানীয় নির্বাচনের সুযোগ চায় জামায়াত বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি হবিগঞ্জে ঘিরে ১৪৪ ধারা জারি হরমুজ প্রণালি ভাগ করতে চায় ওমান, প্রত্যাখ্যান ইরানের কুমিল্লায় সীমান্ত থেকে উদ্ধারকৃত ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ৩২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রক্রিয়া যেভাবে শুরু করছে আইসিসি ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার- রাহুল গান্ধী জ্বালানি সংকট মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

কুমিল্লায় অরণ্যপুরে মাদকবিরোধী অভিযানে ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরণ্যপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে গাজী মোঃ সালাহ উদ্দিন (৩২), সাং-অরণ্যপুর (পূর্ব পাড়া), ০৬নং জগন্নাথপুর ইউনিয়নকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আসামীর বসতঘরের খাটের নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব মদ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, ভারতীয় সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে এসব মদ ক্রয় করে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছিল।

পুলিশ জানিয়েছে, ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।