শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা অস্ট্রেলিয়াতে দলের ব্যর্থতার দিনে মিরাজের সেঞ্চুরি সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিল পুলিশ ঢাকার চারপাশের নদীদূষণ ঠেকাতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’র বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ পর্তুগালে প্রথমবার ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ ঢাকা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ফের পাহাড় ধস, প্রাণ হারাল রোহিঙ্গা শিশু ইরান যুদ্ধে মার্কিন ‘প্রায় সব’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা শেষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য- প্রধানমন্ত্রী জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার ডকুমেন্টারিতে খালেদা জিয়া ও আবু সাঈদের ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আক্ষেপ

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ  কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, দেশ গঠনের স্বার্থে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে। “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সময়ের মানুষ না, তিনি তোমাদেরই(জুলাই যোদ্ধাদের) সময়ের মানুষ। তোমাদের ব্যথা তিনি বোঝেন। তিনি নিজেও নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মারক উৎসব’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী আরও বলেন, তোমরাই মেধাবী, তোমরাই ভবিষ্যৎ নেতৃত্ব। তোমরা নেতৃত্বে থাকলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে।” একই সঙ্গে তিনি কুমিল্লার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “দেশ বাঁচানোর পাশাপাশি কুমিল্লাকেও বাঁচাতে হবে। কুমিল্লার উন্নয়নে আমরা কাজ শুরু করেছি।”

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, “জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন- তাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।” তিনি অভিযোগ করে বলেন, “গণতান্ত্রিক কোনো দেশে এক মাসে হাজারো মানুষ হত্যার নজির নেই। কিন্তু এমন ঘটনা ঘটেছে, যার ফলে নতুন বাংলাদেশের পথ তৈরি হয়েছে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও শহীদদের স্মরণ আমাদের দায়িত্ব।” কুমিল্লার শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন, শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন, শহীদ মাসুমের পিতা শাহীন মিয়া প্রমুখ।

এছাড়াও ছাত্রশক্তি কুমিল্লা মহানগরের আহ্বায়ক মোস্তাফা জিহান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নাঈম ভুঁইয়া, সমন্বয়ক ত্বোহা আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।