বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
ফের পাহাড় ধস, প্রাণ হারাল রোহিঙ্গা শিশু ইরান যুদ্ধে মার্কিন ‘প্রায় সব’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা শেষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য- প্রধানমন্ত্রী জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার ডকুমেন্টারিতে খালেদা জিয়া ও আবু সাঈদের ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আক্ষেপ বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়ায় চোটের ধাক্কা দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মনিরুল হক চৌধুরী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না- প্রধানমন্ত্রী রাজধানীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত জবিতে সংঘর্ষের পর হাসপাতালেও ফের হামলা, আহত ৫০ জনের বেশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি

কুমিল্লার বরুড়ায় পরিত্যক্ত অবস্থায় ১৮ বস্তা ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বরুড়ায় পরিত্যক্ত অবস্থায় ১৮ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও বেশকিছু বস্তাবন্দি অবস্থায় মাদকদ্রব্যের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মাদকদ্রব্য ধ্বংসের পর বিজিবি এসব ফেনসিডিল ও মাদকদ্রব্যের ধ্বংসাবশেষ সেখানে ফেলে গেছেন। তবে বিজিবির দাবি, মাদক ধ্বংসের সময় কোনো পরিপূর্ণ বোতল থাকার সুযোগ নেই। পুলিশের এই ধারণা সম্পূর্ণ ভুল।

তবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তারা বলছেন একসাথে বস্তাবন্দি এতো মাদক আগে কখনও দেখেননি।

রোববার দিবাগত মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া উপজেলার মুগুজী ইউনিয়নের দাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। একটি বাড়ির পাশে পরিত্যক্ত ও একটি সীমানাপ্রাচীরের ভেতরে আংশিক মাটিচাপা অবস্থায় বস্তাগুলো পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

উদ্ধার করা ১৮ বস্তায় অন্তত পাঁচ হাজার ফেনসিডিল ভর্তি বোতল পাওয়া যায়। এছাড়া ফেনসিডিল ও ভারতীয় স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্যের ধ্বংসাবশেষও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরুড়া থানার ওসি সঞ্জয় কুমার সাহা বলেন, উদ্ধার করা ফেনসিডিলের বোতলগুলোর অনেকগুলোতে থেতলানোর চিহ্ন রয়েছে। এ কারণে ধারণা করা হচ্ছে, মাদকদ্রব্যগুলো ধ্বংস করার জন্য কোনো একসময় বুলডোজার বা ভারী যন্ত্র দিয়ে চাপা দেওয়া হয়েছিল। পরে সেগুলো বস্তাবন্দি করে ওই এলাকায় ফেলে রাখা হয়।

ওসি আরো বলেন, ১৮ বস্তা ফেনসিডিল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোতলগুলো গণনা শেষে উদ্ধার হওয়া ফেনসিডিলের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে। এরপর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে পুলিশের ধারণাকে সরাসরি নাকচ করে দিয়ে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, মাদকদ্রব্য ধ্বংসের সময় গাঁজা, ফেনসিডিলসহ দেশি-বিদেশি বিভিন্ন মাদকদ্রব্য রোলার ও ইটভাঙা মেশিনের সাহায্যে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। ফলে কোনো পরিপূর্ণ বোতল সেখানে থাকার কথা নয়। পুলিশের ধারণা সম্পূর্ণ ভুল।

লেফটেন্যান্ট কর্নেল আরও বলেন, বিষয়টি জানার পর তিনি কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ সুপার তাঁকে জানিয়েছেন, থানা পুলিশ কিছু বস্তাবন্দি মাদকদ্রব্যের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। প্লাস্টিক পোড়ানোর ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকায় মাদকদ্রব্য সম্পূর্ণরূপে ধ্বংস নিশ্চিত করার পর মাটিচাপা দেওয়া হয়েছে।